Friday, July 15, 2022

ছড়া || তূয়া নূর


তূয়া নূর

ছড়া ১

আকাশে এক ফড়িং

তিড়িং বিড়িং ফড়িং ওড়ে 
ফড়িং ধরবে হাতে,
মজার খেলা এতো ভীষণ 
খেলতে বাবার সাথে। 

হাতটা দিয়ে আলতো করে 
যেই ছুঁতে যায় ডানা,
যায় উড়ে সে অন্য খানে
ফড়িং ধরা মানা। 

হঠাৎ তখন কী দেখে সে
বাবা! বাবা! ডাকে,
এতো বড়ো ফড়িং তবে
আকাশটাতে থাকে?

যতই বলে, ফড়িং কোথায়?
উড়োজাহাজ ওড়ে।
ততই বলে এই ফড়িংটাই 
দিতে হবে ধরে!




ছড়া ২

ফাঁকিবাজ পড়ুয়া 

এটা সেটাই রাতটা জাগে
বেলা করে ওঠে,
এমন হলে তার কপালে 
পড়াশুনা জোটে?

সকাল বেলায় পড়াশুনার
মাথাটা যায় খুলে,
দাদুর কথা গেঁথে আছে 
যায় নি আজো ভুলে। 

খুললে মাথা বিপদ ভীষণ,
উড়বে মাথার ঘিলু। 
এই ভয়েতে সকাল বেলা
বই ধরে না নীলু। 




11513 centaur way 
Lehigh Acres 
FL 33971 USA
239-822-1417




ছড়া || রানা জামান






হলাম না তো কবিং

রানা জামান

লেখাপড়ায় থাকলে ঘাটতি
স্যার পিটাতেন সপাং
ঘা-এর জ্বালা হ্রাস করাতে
পুকুরে ঝাঁপ ঝপাং

অন্যরা সব হাসতো তখন
দাঁত কেলিয়ে হিহিং
লজ্জায় আমার মাথা নত
পানিতে ডুব দিহিং

বাড়ি এলে পিতামাতার
বকাঝকা ম্যালাং
শিক্ষা গ্রহণ মনোযোগের
নয়তো নিছক খেলাং

তখন থেকে লেখাপড়ায়
মনের সংযোগ দিয়িং
উচ্চ শিক্ষা নেবার পরে
হলাম হিউম্যান বিয়িং

কাজের ফাঁকে লিখতে থাকি
লেখা আমার হবিং
আফসোস মনে খুঁচায় নিত্য
হলাম না তো কবিং।






আনিলা টাওয়ার
বাড়ি#১৮-১৯; সড়ক#৩; ব্লক#আই;
বড়বাগ(ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের পেছনে) মিরপুর-২
ঢাকা-১২১৬
 বাংলাদেশ


 

ছড়া || প্রদীপ কুমার সামন্ত




সাধ জাগে তাই

প্রদীপ কুমার সামন্ত

সাধ জাগে তাই ছড়া লিখি
            আপন মনের সুরে
ছন্দগুলো স্বপ্ন আঁকে
            আমার হৃদয় জুড়ে ।

ঝর ঝর ঝর ঝর্ণা সুরে
        লিখি গান কবিতা
রামধনু রঙ খেলায় মাতে
        হয়ে ভোরের সবিতা ।

বন ঝিঁঝিঁদের কোরাস গানে
        আমার হৃদয় মাতে
কুসুমপুরে কাটাতে চাই
            রাতপরীদের সাথে ।

ঝর্ণা পাহাড় হাতছানিতে
        আমায় কাছে ডাকে
অস্তাচলের রঙিন সূর্য্য
       রূপোলী আবির মাখে ।

শিশুসুলভ স্বপ্ন আঁকি
       আমার মনের পাতায়
সেই স্বপ্ন ছড়া হয়েই
        ভুবনখানি মাতায় ।




 উমেদ পুর , পোষ্ট- চাউলখোলা
জেলা- দঃ 24 পরগণা


ছড়া || হারান চন্দ্র মিস্ত্রী




বাঘের রাগ    

হারান চন্দ্র মিস্ত্রী 

ও পারে বন এপারে গ্রাম
নৌকা বাঁধা ঘাটে। 
গ্রামে থেকে নদীর চরে 
যায় হাটুরে হাটে।

নৌকো করে আসে যারা 
সুদুর গ্রামে থেকে,
জিনিসপত্র কেনার শেষে
মাঝিরা নেয় ডেকে।

হাটুরেরা ফেরার সময়
দেখে হাটের কোণে,
মাথা ছুঁই ছুঁই জল জমেছে
সবুজ গেঁও বনে।

ছোট্ট একটি ছেলে ছিল
নৌকোতে সে বসে,
জল দেখে আর বনও দেখে
কাঠি লজেন্স চোষে।

বলল এবার সেই ছেলেটি
বাঘ গিয়েছে রেগে,
রাতে এসে ছাগল নিয়ে
লুকিয়ে যাবে ভেগে।

__________


গ্রাম ও পো- আমতলা,
থানা-ক্যানিং,
জেলা-দক্ষিণ ২৪ পরগনা,
পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ



ছড়া || শক্তিপ্রসাদ ঘোষ




ছোট্ট নদী

শক্তিপ্রসাদ ঘোষ 

 ছোট্ট নদীর নাম বউটি
ডুব সাঁতারে মৌটি
এপার ওপার করছে পার
বর্ষাতে জলের বাহার,
হাপুস হুপুস চলছে স্নান 
বর্ষাতে ডাকছে বান
ছোট মাছের লাফালাফি 
পাখিদের ডাকাডাকি, 
বউটি চলে এঁকেবেঁকে 
মেঘ ডাকে হেঁকে হেঁকে 
বৃষ্টি নামে মুশুল ধারে
ব্যাং লাফায় দু- পারে। 


------- ------- 




রবীন্দ্রনগর,নিউটাউন 
কোচবিহার-৭৩৬১০১